শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাঁচা মরিচের দাম বাড়ায় চাষিদের মুখে হাসি: পরিচর্যা ও সংরক্ষণ

মারুফ মালেক: [২] কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় হাসি ফুটেছে মরিচ চাষিদের মুখে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় চারগুণ। বর্তমানে বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।বেশি দামে বিক্রি হওয়ায় অধিক লাভবান হচ্ছেন চাষিরা।

[৩] কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে, এখন চলছে মরিচ তোলার মৌসুম। এবার মরিচের উৎপাদন ভালো হওয়ার পাশাপশি বাজারে উপযুক্ত দাম পেয়ে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের ঘরে খুশির বন্যা বইছে।

[৪] অতিরিক্ত অম্ল মাটি ছাড়া প্রায় সব ধরনের মাটিতে মরিচ জন্মে। তবে পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত আলো-বাতাসময় উর্বর দোআঁশ মাটি বেশি ভালো। মরিচ গাছে ফুল ধরার সময় সাধারণত ৩৫ থেকে ৪৫ সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন পড়ে। আর অতিরিক্ত বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ফুল ঝরে পড়ার সম্ভাবনা থাকে।

[৫] রোপণের ৩০ থেকে ৬০ দিনের মধ্যে ফুল ধরে। ফুল আসার পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে কাঁচামরিচ তোলা হয়। মরিচের রঙ একটু লাল হলে তুলে রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। অথবা ৩০ থেকে ৪০ দিন পর পাকা মরিচ তোলা যায়। এক মৌসুমে ১০ থেকে ১২ বার ফসল তোলা যায়। পাকা মরিচ তোলার পর অপেক্ষাকৃত ঠাণ্ডা, ছায়াযুক্ত ও শুকনো স্থানে রাখতে হবে। মরিচ শুকানোর পর মাচার ওপরে টিনের ডোল, গোলা, বেড়ি, পলিথিন বা ড্রামে রাখতে হবে। মরিচের গোলা এমন হওয়া উচিত, যেন বাইরে থেকে বাতাস ঢুকতে না পারে। সূত্র: এগ্রো নিউজ/ ঢাকা পোস্ট/ শেয়ার বিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়