শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাঠে নামার ঘণ্টা তিনেক আগে শেখ জামালের কোচ মানিক বহিস্কার

স্পোর্টস ডেস্ক: [২] সোমবার (৯ আগস্ট) বসুন্ধরা কিংস- শেখ জামাল ম্যাচের বাকি মাত্র ৩ ঘণ্টা। এর মধ্যে ফোন করে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পক্ষ থেকে শফিকুল ইসলাম মানিককে জানিয়ে দেওয়া হলো, কোচ হিসেবে তিনি দাঁড়াতে পারছেন না মাঠের ডাগআউটে। তাকে বহিষ্কার করা হয়েছে।

[৩] বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা ৪টায় মুখোমুখি হয় শেখ জামাল ও বসুন্ধরা কিংস। ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কিংস। এক ম্যাচ কম খেলা শেখ জামাল ৩৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

[৪] এ ম্যাচ জিতলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে কিংসের। চলতি লিগে অস্কার ব্রুসনের দলকে যা একটু চাপে রেখেছিল মানিকের শেখ জামালই। কিন্তু তাকেই করা হলো বহিষ্কার। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফুল ইসলাম চুন্নু।

[৫] তাকে কোচের পদক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোচকে অব্যাহতি দেওয়ার কারণ জানি না। সিদ্ধান্ত এসেছে ক্লাবের সর্বোচ্চ মহল থেকে। নতুন কোচের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত দায়িত্ব পালন করবেন মোশাররফ হোসেন বাদল। কি কারণে ছাঁটাই হতে হলো, তা বুঝে উঠতে পারছেন না মানিক। এর আগেও ২০১৬ সালে হঠাৎ করেই ৫৩ বছর বয়সী এই কোচকে বিদায় করেছিল শেখ জামাল।

[৬] কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, বেলা ১টায় আমাকে ফোন করে বলা হয়েছে অব্যাহতি দেওয়ার কথা। কারণ হিসেবে কিছু বলেনি তারা। পরে একটা চিঠি পাঠিয়েছে, কিন্তু সেটা আমি খুলেও দেখিনি। আজ এর বেশি বলব না। আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবো। বিডিনিউজ

  • সর্বশেষ