শিরোনাম
◈ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি কোম্পানির প্রবেশ সহজ করতে ৫১% মালিকানার শর্ত বাদ দিচ্ছে বেবিচক ◈ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, কে কত পাবেন? ◈ আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ ◈ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি ◈ বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে ◈ উপজেলা নির্বাচনে আচরণবিধি জারি, প্রার্থিতা বাতিলের সুযোগ ◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা ◈ ওয়ান ইলেভেন কুশীলব ও তাদের সহযোগীদের দি‌কে পু‌লি‌শের চোখ ◈ এই ৯ ধরনের খরচের তথ্য আয়কর রিটার্নে না দিলেই বিপদ   

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে জমি চাষ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লীতে জমি চাষ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনসার সদস্য শামিউল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মহিলাসহ আরো ৪ জন গুরুতর আহত অবস্থায় গাইবান্ধার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মাথারীপাড়ায়। নিহত শামিউল ওই গ্রামের মৃত আগজার আলীর ছেলে।

[৩] প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই গ্রামের মেছের উদ্দিনের ছেলে ছাইদার রহমান এবং তার ছেলে সাগর মিয়া শ্যালো মেশিন চালিত পাওয়ার টিলার দিয়ে অন্যের জমি চাষ করে থাকে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে একই গ্রামের কছির উদ্দিনের ছেলে রাজা মিয়া ছাইদারকে তার জমি চাষ করতে বলে। এতে ছাইদার রাজার কাছ একটু সময় চেয়ে নেয়। তাতে রাজা এবং তার ছেলে খোকন রাজি না হয়ে ক্ষিপ্ত হয়।

[৪] পরে রাজা গংরা পরিকল্পিত ভাবে লাঠি, সোডা, লোহার রড, ছোরাসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হইয়া ছাইদার রহমানগংদের উপর হামলা করে মারপিট করতে থাকে। এরই এক পর্যায়ে প্রতিপক্ষ গংরা হত্যার উদ্দেশ্যে আনসার সদস্য শামিউল ইসলাম (৪০), সাইদার রহমান (৫৫), সাগার মিয়া (৩০), মর্জিনা বেগম (৬২) ও শাহানুর সরকারকে (৫০) মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতলে ভর্তি করায়।

[৫] সেখানে শামিউলের অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ আগস্ট) ভোরে সে মারা যায়।

[৬] থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আমিসহ সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে এজাহার নামীয় ১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

  • সর্বশেষ