শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেড় বছরেও জেলা পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ নেই: রিজভী

শাহানুজ্জামান টিটু: [২] কোভিড থেকে সেরে উঠে চার মাস পর প্রথমবার প্রকাশ্যে দলীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।

[৩] তিনি বলেন, আপনারা দেখেছেন, টিকা নিয়ে কতো নাটক হয়েছে এবং কতো নাটক হচ্ছে। মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে নেওয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নেই সেটা তারা করছেন না।

[৪] রিজভী বলেন, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নেই। না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবারহ, না আছে কোনো ওষুধপত্র। সত্যিকারের সরকার যদি থাকতো, এমনটা হতো না। দেড় বছর সময় পেলেন, কেনো জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবারহ হয় না। সেখানে কেনো প্রয়োজনীয় ওষুধপত্র নেই?

[৫] তিনি অভিযোগ করেন, স্বাস্থ্যখাতে প্রত্যেকটি কেনা-কাটায় ভয়ঙ্কর দুর্নীতির কথা আজ উচ্চারিত হচ্ছে। অথচ সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে যুগ্ম মহাসচিব বলেন, ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে করোনা হেল্প সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেয়ার চেষ্টা করছি। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়