শিরোনাম
◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও)

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান সরকারের মিডিয়া প্রধানকে হত্যা করল তালেবান, তুর্কমেনিস্তানে মধ্য এশীয় নেতাদের বৈঠক

রাশিদুল ইসলাম : [২] আগেই তালেবানরা হুমকি দিয়েছিল আফগান সরকারের দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে তারা হত্যা করবে। তালেবানদের ওপর আফগান সরকারের বিমান হামলার বিরুদ্ধে তারা এ হুমকি দেয়। জুম্মার নামাজ শেষে কাবুলের একটি মসজিদ থেকে বের হয়ে আসার সময় আফগান সরকারের মিডিয়া প্রধান দাওয়া খান মানাপালকে গুলি করে হত্যা করে তালেবানরা। এনডিটিভি/আল-জাজিরা

[৩] আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্তানিকজাই বলেছেন দাওয়া ছিলেন এক দেশপ্রেমিক ব্যক্তি। তালেবানরা তাকে হত্যার দায় স্বীকার করে বলেছে মুজাহিদদের এক বিশেষ অভিযানে সে নিহত হয়েছে।

[৪] এদিকে আফগানিস্তানের পাকতিয়ায় শিখ ধর্মাবলম্বীদের পতাকা অপসারণ করেছে তালেবানরা। ঐতিহাসি থালা সাহিব গুরুদুয়ারা থেকে নিশান শাহিব নামে পরিচিত ওই পতাকা সরিয়ে ফেলে।

[৫] এদিকে তুর্কমেনিস্তানে আফগান সংকট নিরসনে মধ্যএশিয়ার ৫টি দেশের নেতারা বৈঠক শুরু করেছেন। তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ বলেছেন আফগান পরিস্থিতি আমাদের সবার জন্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

[৬] এদিকে পাকিস্তান বলেছে তারা তালেবানদের জোর করে কাবুল দখল মেনে নেবে না। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরামর্শক মঈদ ইউসুফ বলেছেন আফগানিস্তান সংকটের রাজনৈতিক সমাধানই আমাদের কাম্য। আফগান সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার।

  • সর্বশেষ