শিরোনাম
◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্মতৃপ্তিতে ভুগলেই আমরা সিরিজ জয় করতে পারব না : নাজমুল হাসান পাপন

মাহিন সরকার: [২] অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের।

[৩] প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। তৃতীয় ম্যাচেই নিশ্চিত করতে চায় এটি। তবে কাজটা কি এতটা সহজ হবে? প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করলে কাজটা সহজ হওয়ারই কথা। কিন্তু দলটা যখন অস্ট্রেলিয়া, তখন ভয় তো থাকেই।

[৪] ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সতর্কবার্তা দিয়ে বলেন, সিরিজ কালই জিতব কি না বলা মুশকিল। অস্ট্রেলিয়া পেশাদার দল। ওরা শেষ পর্যন্ত লড়াই করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা যেভাবে খেলে আসছি এবং আমাদের সর্বোচ্চটা দিয়ে যদি খেলতে পারি, আমি মনে করি আমাদের সিরিজ না জেতার কোনো কারণ নেই।

[৫] প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২৩ রানে জয় পায়। সেদিন ব্যাটসম্যানরা আলো ছড়াতে পারেননি। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৩১ রানের পুঁজি পায় বাংলাদেশ। বোলাররা দায়িত্ব নিয়ে লো স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়াকে আটকে দেয়। দ্বিতীয় ম্যাচেও বোলাররা ধারাবাহিকতা ধরে রাখেন। অস্ট্রেলিয়াকে আটকে দেন ১২১ রানে। সঙ্গে ব্যাটসম্যানরাও জ্বলে ওঠেন। তাতে টানা দুই ম্যাচ আধিপত্য দেখিয়ে জয় পায় বাংলাদেশ। এবার সিরিজ জয়ের অপেক্ষা।

[৬] তিনি আরও বলেন, আমরা যদি কখনো মনে করি, দুইটি ম্যাচ জিতে গেছি, পরেরগুলোও জিতে যাব, তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে আর জেতা যাবে না। অস্ট্রেলিয়া সেরকম দল না। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে।

[৭] এই সিরিজে বোলিং এবং ফিল্ডিং অনেক ভালো হয়েছে। ব্যাটিং কিন্তু ভালো হয়নি। আশা করি সামনে ভালো হবে আরো। আমার যেটা ভালো লেগেছে যে, মাঠে নামলেই জিততে পারি এবং জেতার জন্য খেলব, এই বিশ্বাস থাকা অনেক গুরুত্বপুর্ণ। মাঝের একটি বছর একটু কেমন যেন হয়ে গিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়