শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতকানিয়ায় মাইক্রোবাস চাপায় এক পুলিশ সদস্য নিহত

ইকবাল হোসেন: [২] নিহত পুলিশ সদস্যের নাম মো. রাব্বি ভূঁইয়া (২৫)।এ সময় মো. আরফাত হোসেন (২৯) নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার ( ৫ আগস্ট) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল রাব্বি ভূঁইয়া নরসিংদী জেলার পলাশ থানার মালতা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আহত কনস্টেবল আরাফাত হোসেন নোয়াখালী জেলার সুধারাম থানার চরঘাটুয়া মোহরখীল এলাকার আব্দুল মান্নানের ছেলে।

[৩] প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের অংশ হিসেবে দোহাজারী হাইওয়ে থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসকে থামানোর সিগন্যাল দেয় হাইওয়ে পুলিশ। এ সময় মাইক্রোবাসটি গতিরোধ না করে কর্তব্যরত কনস্টেবল মো. রাব্বি ভূঁইয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৪] দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রব সাংবাদিকদের জানান, ঘাতক মাইক্রোবাসটি জব্দ করেছি। চালক পালিয়ে গেছে। রাব্বি ভূঁইয়ার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়