শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখন পর্যন্ত ৬০টি দেশে ১১ কোটি ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ওয়াশিংটনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, তার দেশ ভ্যাকসিনের ‘অস্ত্রাগারে পরিণত হবে।’ এপি

[৩] এখন পর্যন্ত সর্বোচ্চ ৮০ লাখ ডোজ টিকা পেয়েছে ইন্দোনেশিয়া। ৪৫ লাখ পেয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ফিলিপাইন পেয়েছে ৬০ লাখ ডোজ। এরমধ্যে বেশিরভাগ টিকাই যুক্তরাষ্ট্র দিয়েছে জাতিসংঘের কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে। এর মধ্যে বাংলাদেশ ৬০ লাখ ডোজ টিকা পেয়ে ৪র্থ স্থানে রয়েছে।

[৪] এদিকে চলতি মাসেই ৫ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র ২০২২ সালের জুনের মধ্যে ১০০ স্বল্পআয়ের দেশে এই টিকাগুলো দেয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়