শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে নিমকি খাওয়ানোর কথা বলে ২ শিশুকে বলাৎকার

ইফতেখায়ের আলম: মহানগরীর শাহমখদুমে নিমকি খাওয়ানোর কথা বলে দুই শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে মো. আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।

[৩] সোমবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর দুরুলের মোড় চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয়দের বরাত দিয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নগরীর দুরুলের মোড় এলাকার মো. আব্দুল মান্নান একজন মৌসুমি ফল ব্যবসায়ী। দুরুলের মোড় এলাকায় তার একটি বাগান রয়েছে। সেখানে খেলাধুলা করত ছোট ছোট শিশুরা। সোমবার বিকেল ৪টার দিকে ভুক্তভোগী দুই শিশু বাগানে খেলতে যায়। এ সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি হয়। সে সময় তাদের বৃষ্টি থেকে রক্ষা করতে এবং নিমকি খাওয়ানোর কথা বলে বাগানে থাকা একটি মাচায় নিয়ে যান। সেখানে দুই শিশুকে বলাৎকার করেন মান্নান।

[৫] ওসি জানান, ওই সময় দুই শিশুকে ২০ টাকা দেন এবং ঘটনাটি কাউকে না বলার জন্যও ভয় দেখান। পরে সেখান থেকে বাড়ি ফিরে তাদের একজন মাকে ঘটনাটি জানায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। ওই শিশুর মা-বাবা থানায় গিয়ে বৃদ্ধ মান্নানের বিরুদ্ধে একটি মামলা করেন।

[৬] ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়