শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ১১:১৯ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে সংঘর্ষের ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ১৮

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীর পরমেশ্বদী গ্রামে পাটের জাগ হারানোকে কেন্দ্র করে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে বলে জানা গেছে।

[৩] থানা সূত্রে জানা যায়, সংঘর্ষে মাসুদ শেখ গ্রুপের কৃষক শহিদ শেখের মৃত্যুর ঘটনায় ২৬ জুলাই দুপুরে নিহতের ফুফাতো ভাই পরমেশ্বদী গ্রামের বাসিন্দা মান্নান শেখ বাদী হয়ে প্রতিপক্ষ ইউনিয়নের আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বরকে ১নং আসামি করে ২৯ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৪।

[৪] পরে, ২৬ জুলাই রাতে মাসুদ শেখের প্রতিপক্ষ মান্নান মাতুব্বরের ভাতিজা শাহিন মাতুব্বরের স্ত্রী মালা চৌধুরী পরমেশ্বদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুলকে প্রধান আসামি করে ৬৯ জনের নামে বাড়ি ঘর ভাংচুর ও লুটের অভিযোগ এনে মামলা করেন। মামলা নং ১৫।

[৫] এদিকে, গত ৩০ জুলাই বোয়ালমারী ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই তোতা বাদী হয়ে দ্রুত বিচার আইনে ৩৭ জনের নামে মামলা করেন। মামলা নং ১৫।

[৬] তিন মামলায় মোট ১৮ জন আসামীকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর মধ্যে হত্যা মামলায় ১ জন, দ্রুত বিচার আইনে ৩ জন এবং লুট মামলায় ১৪ জন।

[৭] উল্লেখ্য, গত মাসের ২৩ জুলাই পাটের জাগ হারানোকে কেন্দ্র করে পরমেশ্বদী গ্রামে মাসুদ শেখ ও মান্নান মাতুব্বর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পরমেশ্বদী গ্রামের কৃষক শহিদ শেখ নিহত হয়। সংঘর্ষচলাকালীন সময়ে ঘরবাড়ি ভাংচুর ও লুটের ঘটনা ঘটে।

[৮] বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, পরমেশ্বর্দী গ্রামের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। পুলিশ মামলাগুলো তদন্ত করছে।

  • সর্বশেষ