শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ১০:৪৮ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ১২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিনামূল্যে করোনা আক্রান্ত সহ জরুরী রোগী পরিবহন করবে  চান্দগাঁও থানা পুলিশ

রাজু চৌধুরী: [২] করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদ ঘোষিত চলমান লকডাউন ও বিধিনিষেধ চলাকালীন গাড়ী ও এ্যাম্বুলেন্স সংকটের কারনে হাসপাতালে রোগী পরিবহনে অনেকেই সমস্যায় পড়েছেন।

[৩] রবিবার (১ আগস্ট) সি এম পির চান্দগাঁও থানা এলাকায় এই সংকট ও সমস্যা সমাধানে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর নির্দেশে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ মোখলেসুর রহমান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে চান্দগাঁও থানাবাসীকে ০১ টি এ্যাম্বুলেন্স ও ৮ টি সি এন জি নিয়ে সম্পূর্ণ বিনামূলে রোগী পরিবহন সেবা দিতে প্রস্তুত রয়েছে চান্দগাঁও থানা পুলিশ।

[৪] মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, লকডাউন চলাকালীন সময়ে দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ০৭ দিন এই সেবা চালু থাকবে। জরুরী রোগী পরিবহনে গাড়ী ও এ্যাম্বুলেন্স এর সংকট থাকলে চান্দগাঁও থানায় যোগাযোগ করার জন্য বলেন, চান্দগাঁও থানা এলাকা হতে চট্টগ্রাম মহানগরে যে কোন স্থানে বিনামূলে রোগী পরিবহনের দায়িত্ব চান্দগাঁও থানা পুলিশ নিবে।

[৫] চান্দগাঁও থানা এলাকা হতে বিনামূল্যে চট্টগ্রাম মহানগরের যে কোন এলাকায় জরুরী রোগী পরিবহনে যোগাযুগ জন্য ডিউটি অফিসার মোবাইল ০১৩২০০৫২৪৪৯ ফোন করার জন্য বলেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ