শিরোনাম
◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় একই পরিবাবের ৪ সদস্যকে হত্যাচেষ্টার মামলার আসামি আটক

লোহাগাড়া প্রতিনিধি: [২] চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানের লেইঙ্গা পুকুর পাড় এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এলাকার কুখ্যাত ত্রাস ডাকাত বাবুল বাহিনী কর্তৃক ষাটোর্ধ বৃদ্ধা সাজেদা বেগম, পুত্র হেলাল উদ্দিন এবং দুই পুত্রবধু শাহিন আক্তার মনি ও শাহিন আক্তারকে মারাত্বকভাবে রক্তাক্ত জখম করে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় জসিম উদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৩] শনিবার (৩১ জুলাই) রাতে উত্তর কলাউজান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

[৪] গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলার উত্তর কলাউজানের লেইঙ্গা পুকুর পাড় এলাকার মৃত সৈয়দুর রহমানের পুত্র। সে এলাকার কুখ্যাত ত্রাস ডাকাত বাবুলের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছেন স্থানীয়রা।

[৫] ভুক্তভোগী ও মামলার বাদী সাজেদা বেগম (৬৫) জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জসিম উদ্দিনের ভাড়াটে সন্ত্রাসী বাবুল বাহিনীর লোকজন আমার ছেলে হেলালের উপর বেশ কযেকবার হামলা করেছিলো। সর্বশেষ গত ২৬ জুলাই সকাল ৯টার দিকে আমাদের মৌরসী জমিতে ধানের চারা রোপন করতে গেলে জসিমের ভাড়াটে সন্ত্রাসী ডাকাত বাবুলসহ তার লোকজন আমার ছেলে হেলালের উপর অতর্কিত হামলা করে। এসময় হেলালের চিৎকার শুনে আমি ও দুই পুত্রবধু তাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা দুই পুত্রবধুকে শ্লীলতাহানিসহ দেশীয় অস্ত্র-স্বস্ত্র দিয়ে মারাত্বকভাবে রক্তাক্ত জখমসহ শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। এসময় দুই পুত্রবধুর কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা মূল্যের দুই ভরি ওজনের স্বর্ণের চুঁড়ি ও আংটি ছিনিয়ে নেয়। এরপর ডাকাত বাবুল বাহিনীর সন্ত্রাসীরা প্রায় ঘণ্টাব্যাপী ত্রাসের রাজত্ব চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশংকাজনক অবস্থায় আমাদের চমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় গত ৩০ জুলাই রাতে লোহাগাড়া থানায় ডাকাত বাবুল, জসিম উদ্দিন, রফিক, মাইনুদ্দিন, রুজিসহ ৩-৪জন অজ্ঞাতনামীয় সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

[৬] এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার মুলহোতা বাবুল এলাকার একজন কুখ্যাত ত্রাস। সে এলাকায় ডাকাত বাবুল হিসেবে পরিচিত। সে বিদেশ থেকে আসার পরই এলাকায় নানা অঘটনের জন্ম দিচ্ছে। তাকে শীগ্রই গ্রেপ্তার করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ