শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৮:০৬ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১১

সুজন কৈরী: নারায়ণগঞ্জ ও গাজীপুর এবং রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজা, ৫ হাজার ৯৯৫পিস ইয়াবা ও ৬৭২ ক্যান বিয়ারসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস) এএসপি মুশফিকুর রহমান তুষার বলেন, শনিবার সকালে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে কাইয়ুম (২৭) ও সুজন ভূইয়া (২৮) নামের দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৭২ ক্যান বিয়ার, নগদ ১ লাখ ২২ হাজার টাকা, ১টি জীপ গাড়ি, ৩টি মোবাইল ফোনসেট এবং ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ব্যাটালিয়নের অপর একটি দল শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেন (৪৬) নামের একজনকে আটক করে। তার কাছ থেকে ১০ কেজি গাঁজা, ১টি মোবাইল ফো সেট এবং নগদ ২ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

এএসপি মুশফিকুর রহমান তুষার আরও জানান, শুক্রবার টঙ্গী পূর্ব থানাধীন রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৮০০পিস ইয়াবা, ১টি মোবাইল ফোনসেট এবং নগদ ১ হাজার ৫০০টাকাসহ মাদক ব্যবসায়ী লিটনকে (৪৫) আটক করে র‌্যাব-১ একটি দল।

র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ বাসষ্ট্যান্ডের চৌরাস্তা মোড়ে এলাকায় অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজা এবং ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে ব্যাটালিয়নের একটি দল। আটকরা হলেন- পারভেজ (৩০) ও আ. মালেক ওরফে মানিক (৫৫)। মাদক ছাড়াও তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট এবং নগদ ২০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ২০০ লিটার দেশিয় চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেন- শামছুল হক (৪০), সোহেল আহম্মেদ (৩৫), রাসেল (৩২), খোকন মিয়া (৩৬) ও শামছুল ইসলাম (৪৭)। তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোনসেট ও নগদ ৩ হাজার ৪০০টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।

  • সর্বশেষ