শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপান থেকে ঢাকায় এসেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ টিকা

মহসীন কবির: [২] করোনা প্রতিরোধে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পাওয়া আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছেছে।  শনিবার (৩১ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকাবাহী ফ্লাইটটি। যমুনা টিভি ও বাংলানিউজ২৪

[৩] জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি এ টিকার চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওনা দেয়। এসব টিকা উপহার হিসেবে দিয়েছে জাপান।

[৪] এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ছয় লাখ টিকা আসার কথা রয়েছে। করোনা মোকাবিলায় পাশে থাকতে জাপান বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।

  • সর্বশেষ