শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০২:৫২ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে কমতে পারে বৃষ্টি

নিউজ ডেস্ক : গতকাল শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

লঘুচাপ ও স্থল নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন দেশের সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বর্ষণ হয়েছে। কোথাও কোথাও প্রবল ঝড় হয়েছে। গতকালও দেশ জুড়ে বৃষ্টি অব্যাহত ছিল। ঝড় ও বৃষ্টিতে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনা, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, নিম্নচাপটি ভারতের দিকে সরে গেলেও এর প্রভাব পুরোপুরি কাটতে আরও কিছু সময় লাগবে। গতকাল খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বর্ষণ অব্যাহত ছিল। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে। বৃষ্টিপাত কমবে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানিয়েছেন, টানা কয়েক দিনের বৈরী আবহাওয়ার পর গতকাল শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে। সমুদ্রবন্দরে জারি করা স্থানীয় সতর্ক সংকেতও নামিয়ে নেওয়া হতে পারে। দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ভারী বর্ষণের যে প্রবণতা চলেছে, এখন তা কমে আসবে।

গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ইত্তেফাক

  • সর্বশেষ