শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০১:০৩ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট বাঁশবাড়ি গ্রামের সামছুল হকের স্কুল পড়ুয়া মেয়ে (১৫) অপহরণের ৪ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা মোছাঃ জরিনা আক্তার বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন একই এলাকার আলাউদ্দিনের ছেলে আমির(৪০),আলাউদ্দিনের স্ত্রী আনোয়ারা (৬০),মৃত বারেকের ছেলে বেলাল(৬৫), ও আলাউদ্দিন( ৬৭)।

[৩] অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শৈলাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী গত (২৬ জুলাই) বিকাল ৩টার দিকে বাড়িতে কেউ না থাকায় একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আমির তার সহযোগী আরো ২/৩ জন বখাটে যুবক ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিজ বাড়িতে আটক করিয়া রাখে।খবর পেয়ে মেয়েকে উদ্ধারের জন্য ও-ই বাড়িতে গেলে মা জরিনা আক্তার ও বাবা সামছুল হককে মারধোর করে তাড়িয়ে দেয়।এবং মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করবে বলে জানায়।

[৪] অপহৃতা স্কুল ছাত্রী ছনিয়া আক্তারের মা জরিনা আক্তার বলেন, মেয়ে অপহরণের পর থানায় অভিযোগ করেও কোন ফলপ্রসূ হয়নি। এমনকি মেয়েটি বর্তমানে কোথায় আছে তারও কোন হদিস পাইনি। তবে শুনেছি ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রায়হান তালুকদার আমিরের সাথে আমার মেয়ের বিয়ে পড়িয়েছে।

[৫] এব্যাপারে গাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রায়হান তালুকদার জানান,বিয়ে হয়েছে কিনা তা আমার জানা নেই আমি পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করেছিলাম কিন্তু মেয়ে আমার কথা রাখেনি।

[৬] এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এসআই শাহাদত হোসেন জানান, স্কুল ছাত্রী অপহরণের বিষয়ে তার মা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই বিষয়টি মেয়ের চাচা বেলাল উদ্দিন নেতৃত্ব দিচ্ছে।আমি বাড়িতে বলে আসছি মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য। তাছাড়া এলাকার কিছু নেতৃবৃন্দ জানিয়েছে মেয়েকে ফিরিয়ে দিলে মেয়ে নাকি আত্মহত্যা করবে। তাই আমি জোর করি নি তাছাড়া মেয়ের বাবা-মা যদি মামলা করে তাহলে উদ্ধারের জন্য ব্যবস্থা নেয়া হবে।

[৭] শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন, স্কুলছাত্রী অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে অপহৃতাকে উদ্ধারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়