শিরোনাম
◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ১২:২১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝুঁকি নিয়ে বিভিন্ন পন্থায় ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিকরা

মারুফ হাসান: [২] করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছে কঠোর লকডাউন। আগামী ১ আগস্ট সকল রপ্তানীমুখী শিল্প-কারখানা খোলার ‘খবর’ পেয়ে রাতেই ঝুঁকি নিয়ে রাতেই ঢাকা ফিরছেন পোশাক শ্রমিকরা।

[৩] শুক্রবার  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিল্প-কারখানা খোলার প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকে পোশাক শ্রমিকরা ঢাকায় ফিরতে শুরু করেছে।

[৪]  রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় দেখা যায় পোশাক শ্রমিকরা ভিবিন্ন পন্থায় ঢাকায় ফিরছেন।

[৫] বিধিনিষেধে চলমান গণপরিবহণ বন্ধ থাকায় শত কষ্ট উপেক্ষা করে শ্রমিকদের যথা সময়ে কাজে যোগদানের চেষ্টা। কেউ মোটরসাইকেল, সিএনজি, মালবাহী ট্রাক এবং এ্যাম্বুলেন্সে করে রাতেই ঢাকা ও আশপাশের শিল্প-অঞ্চলে ফিরতে শুরু করেছেন।

[৬] পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, ঈদের ছুটিতে যারা গ্রামে গেছেন, তারা যদি ১ আগস্ট চাকরিতে যোগদান করতে না পারেন, তাহলে তাদের চাকরি যাবে না।

[৭] তিনি আরো বলেন, বিধিনিষেধ শেষ হলে পর্যায়ক্রমে ছুটিতে গ্রামে যাওয়া শ্রমিকরা কাজে যোগ দেবেন।

[৮] শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কঠোর লকডাউনে কোনো শ্রমিক যদি কারখানায় ফিরতে না পারে, সেই শ্রমিকের যাতে চাকরি চলে না যায়, সেজন্য কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়