শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী ও চাঁপাইয়ে কমেছে করোনা সংক্রমণ

মঈন উদ্দীন: [২] বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৩] এসময় ১২৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৬ দশমিক শূন্য ২ শতাংশ কমে শনাক্তের হার ২২ দশমিক ৮৮ শতাংশ। এর আগেন দিন বুধবার ছিল ২৮ দশমিক ৯০ শতাংশ। এছাড়াও গত মঙ্গলবার শনাক্তের হার ছিল ২২ দশমিক ৭৬ শতাংশ, গত সোমবার ২২ দশমিক ৫১ শতাংশ, গত রোববার ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং গত শনিবার ছিল ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

[৪] এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ। আর আগের দিন বুধবার ছিল ১৯ দশমিক ২৫ শতাংশ এবং গত মঙ্গলবার ছিল ১৮ দশমিক শূন্য ২ শতাংশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়