শিরোনাম
◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া সিরিজে শামীম এবং সোহানকে নিয়ে দারুণ আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু

রাহুল রাজ : [২] জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছে যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য শামীম পাটোয়ারীর। জাতীয় দলে সুযোগ পেয়ে নিজের নামের প্রতি তার সুবিচার করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়ে দুই ম্যাচেই ভালো ব্যাটিং করেছেন তিনি। বিশেষ করে শেষ ম্যাচে তার ৩১ রানের ইনিংসটি সবার নজর কেড়েছে।

[৩] ২ ম্যাচে ২১৪ স্ট্রাইক রেট ৬০ রান করেছেন তিনি। যার মধ্যে ছক্কা হাঁকিয়েছেন দুইটি এবং চার মেরেছেন ৯টি। অন্যদিকে দীর্ঘদিন পর এই সিরিজে এই সুযোগ পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। একাদশে সুযোগ পেয়ে তিনি ও ভালো খেলেছেন।

[৪] তাইতো আগামী অস্ট্রেলিয়া সিরিজে এই দুই ক্রিকেটার-এর উপর ভরসা রাখতে চান জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেইসাথে জিম্বাবুয়ে সিরিজে এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সে খুশি হয়েছেন তিনি। আসন্ন সিরিজেও তারা নিজেদের মেলে ধরতে পারবেন, এমন আশা নান্নুর।

[৫] তিনি বলেন, মুশফিক জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে না জেনেই আমরা তার স্থানে সোহানকে নিয়েছিলাম। সোহান ভালো খেলেছে। আমরাও আত্মবিশ্বাসী তাকে নিয়ে। কেননা সোহানের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স যথেষ্ট ভালো।

[৬] কন্টিনিউ এ প্রসেসে থাকলে আশা করি সোহান ভালো করবে। আর শামীম পাটোয়ারীও দুই ম্যাচ ভালো খেলেছে। হোম সয়েলে খেলার একটা প্রেশার থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়