শিরোনাম
◈ বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য তদন্তে বাংলাদেশসহ একাধিক দেশ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৪:০১ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্বরেকর্ড গড়ে সোনা জয় করলেন দক্ষিণ আফ্রিকার শুনমাকের

স্পোর্টস ডেস্ক : [২] ক’দিন আগে একটি ইভেন্টের হিটে অলিম্পিক রেকর্ড গড়েও মূল প্রতিযোগিতায় গিয়ে পেয়েছিলেন রুপা পদক। সেই হতাশা পেছনে ফেলে এবার অন্য ইভেন্টে নিজেকে নতুন উচ্চতায় তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা শুনমাকের। এই সাঁতারু গড়লেন বিশ্বরেকর্ডও।

[৩] টোকিও অলিম্পিকসে মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জয়ের পথে এই কীর্তি গড়েন শুনমাকের। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে শুক্রবার (৩০ জুলাই) ২ মিনিট ১৮ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে রিক্কে মোলার পেদারসেনের রেকর্ড নিজের করে নেন শুনমেকার।

[৪] ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপসে ২ মিনিট ১৯ দশমিক ১১ সেকেন্ড টাইমিং করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ডেনমার্কের পেদারসেন। এবারের অলিম্পিকে সাঁতার থেকে দক্ষিণ আফ্রিকাকে প্রথম পদক এনে দিলেন শুনমাকের। গত মঙ্গলবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে অলিম্পিকের রেকর্ড গড়ার পর পদকের লড়াইয়ে দ্বিতীয় হয়েছিলেন ২৪ বছর বয়সী এই সাঁতারু।

[৫] শুনমাকেরের ইতিহাস গড়ার ইভেন্টে রুপা জেতেন যুক্তরাষ্ট্রের লিলি কিং, ২ মিনিট ১৯ দশমিক ৯২ সেকেন্ড টাইমিং নিয়ে। ১৫০ মিটার পর্যন্ত এগিয়ে ছিলেন কিং, পরে দারুণ ক্ষীপ্রতায় এগিয়ে সেরা হন শুনমাকের। ব্রোঞ্জ পান কিংয়ের স্বদেশী অ্যানি লেজর (২ মিনিট ২০ দশমিক ৮৪ সেকেন্ড)। বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়