শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ান এমা ম্যাককিওন রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন

স্পোর্টস ডেস্ক : [২] ব্যক্তিগত ইভেন্টে কখনও সেরা হতে পারেননি তিনি। বহু দিনের অদেখা সেই সোনার হাসি অবশেষে ফুটে উঠল অস্ট্রেলিয়ার সাঁতারুর মুখে।

[৩] টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে শুক্রবার (৩০ জুলাই) ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫১ দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে সোনা জেতেন এমা ম্যাককিওন। গত আসর ও এবারের আসর মিলিয়ে দুটি দলীয় সোনা, দুটি দলীয় রুপা, দুটি দলীয় ব্রোঞ্জ ও একটি ব্যক্তিগত ব্রোঞ্জ জয়ের পর শেষ পর্যন্ত ব্যক্তিগত ইভেন্টে সোনার পদকে চুম্বন চিহ্ন এঁকে দিতে পারলেন ২৭ বছর বয়সী এই সাঁতারু।

[৪] এবারের অলিম্পিকসে সাঁতার থেকে এটি নিয়ে পঞ্চম সোনার পদক পেল অস্ট্রেলিয়া। ৫২ দশমিক ২৭ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান রেকর্ড গড়ে এ ইভেন্টে রুপা পেয়েছেন হংকং চীনের শিভন বের্নাডেট হোহি। ব্রোঞ্জ পেয়েছেন অস্ট্রেলিয়ার কেট ক্যাম্পবেল (৫২ দশমিক ৫২ সেকেন্ড)। - বিডিনিউজ/ জিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়