শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৩:০৫ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আনোয়ার হোসেন: [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জ-রাজাবিরাট আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।

[৩] শক্রবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত আব্দুস সালাম উপজেলার সাপমারা ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও ফুলমিয়া পন্ডিতপুর গ্রামের ফেরদৌসের ছেলে।

[৫] স্থানীয়রা জানায়, আজ সকালে দুই যুবক মোটরসাইকেলে যোগে রাজা বিরাট হাটে যাওয়ার সময় হঠাৎ মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। মাটিতে ছিঁটকে পড়ে মোটর সাইকেল চালক আব্দুস সালাম নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান ।

[৫] এসময় তার সঙ্গে মটরসাইকেলে থাকা ফুল মিয়া নামের এক যুবকও মাটিতে ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।

[৬] গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটার্জী এদুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়