শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নঈম নিজামের বক্তব্য ‘শুনতে চায়’ সম্পাদক পরিষদ

সমীরণ রায়: [২] গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভা থেকে সংগঠনের সিনিয়র সদস্য রিয়াজ উদ্দীন আহমেদকে এ বিষয়ে নঈম নিজামের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সভায় নেওয়া সিদ্ধান্ত নঈম নিজামকে ব্যক্তিগতভাবে জানাবেন এবং পরবর্তী সভায় উপস্থিত থাকার অনুরোধ করবেন। রিয়াজ উদ্দীন আহমেদকে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানাতে অনুরোধ করেছে সম্পাদক পরিষদ।

[৩] সম্পাদক পরিষদের সভাপতি দ্যা ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে এ জরুরি ভার্চুয়াল সভা হয়েছে জানিয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুলাই সাধারণ সম্পাদকের পদ থেকে নঈম নিজামের পদত্যাগের একতরফা সিদ্ধান্তের প্রকাশ্য ঘোষণায় সম্পাদক পরিষদে সঙ্কট তৈরি হয়েছে। পরিষদের সভাপতির সঙ্গে মতপার্থক্যের কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে দেশের বাইরে থেকে ঘোষণা দিয়েছেন।

[৪] এতে বলা হয়, সভায় “সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, সংগঠনের ঐক্যের বৃহত্তর স্বার্থে নঈম নিজামের কাছ থেকে সরাসরি তার অভিযোগ শুনতে চায় সম্পাদক পরিষদ।

[৫] বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের আগামী ৩১ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ