শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তদন্ত কমিটির সুপারিশে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে যাচ্ছেন তিন লঙ্কান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভেঙে রাস্তায় আড্ডা দেয়ায় বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিন শ্রীলঙ্কান ক্রিকেটার। এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি কঠোর শাস্তির সুপারিশ করেছেন কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলার বিরুদ্ধে।

[৩] গত জুনে ইংল্যান্ড সফরের সময়ে জৈব সুরক্ষা বলয় ভাঙায় সাময়িক নিষিদ্ধ করে দেশে ফিরিয়ে আনা হয় উল্লেখ্য তিন ক্রিকেটারকে। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেললেও দলের বাইরে ছিলেন তারা।

[৩] তাদের শাস্তির ব্যাপারে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, তদন্ত কমিটি মেন্ডিস ও গুনাথিলাকাকে দুই বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। অন্যদিকে উইকেট রক্ষক-ব্যাটসম্যান নিরশন ডিকভেলার জন্য ১৮ মাসের নিষেধাজ্ঞা দেয়ার সুপারিশ করে।

[৪] তবে লঙ্কান গণমাধ্যমগুলো জানিয়েছে, এক বছরের নিষেধাজ্ঞা দেয়া হতে পারে শেষ পর্যন্ত। তিন জনের শাস্তির মেয়াদ কতটা দীর্ঘ হয় এ নিয়ে তদন্ত কমিটির সঙ্গে সভায় বসার কথা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) সচিব মহন ডি সিলভা ও টিম ম্যানজমেন্টের। ওই সভায় ডাকা হতে পারে তিন ক্রিকেটারকেও।

[৫] এক্ষেত্রে মেন্ডিস ও গুনাথিলাকার শাস্তির মেয়াদ দীর্ঘ হবার কিছু পুরনো কারণও রয়েছে। ২০২০ সালের জুলাইতে ৭০ বছর বয়সী এক সাইকেল আরোহী বৃদ্ধাকে গাড়ি চাপা দেন মেন্ডিস। ওই বৃদ্ধা ওখানেই মারা যান। এছাড়া ২০১৮ সালে সরকারের দেয়া কারফিউ ভঙ্গ করেছিলেন গুনাথিলাকা। সব মিলে এই দুই ক্রিকেটারের জন্য অপেক্ষা করছে বড় শাস্তি। - আরটিভি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়