শিরোনাম
◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ১ কোটি ২৮ লাখ ১৯,৪৩৬ ডোজ টিকা দেওয়া শেষ

শাহীন খন্দকার: [২] দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ২৯ হাজার ৪৮৪ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানান যায়। গত ২৪ ঘণ্টায় সিনোফার্ম এর প্রথম ডোজ টিকা একলাখ ৮১২৪২ এপর্যন্ত দেওয়া হয়েছে ২ লাখ ৩৫,৯৪৩ ডোজ। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩০৭০৮ ডোজ।

[৩] এছাড়া মর্ডানার টিকা দেওয়া হয়েছে প্রথম ডোজ ৬৯,৬৮৬ এবং এপর্যন্ত দেওয়া হয়েছে ৬ লাখ ১৫১৩৯ ডোজ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার কোভিশিল্ডের কোনও ডোজ দেওয়া হয়নি। এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য থেকে আরও জানা যায়, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছে সংকট। এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।

[৫] পাশাপাশি বৃহস্পতিবার ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়নি তবে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০২ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৫০ হাজার ৯২৫ জনকে। এছাড়া ২০ লাখ ৬৬ হাজার ৬৫১ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৪৩ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩০ হাজার ৭০৮ জনকে। আর এখন পর্যন্ত নিবন্ধন করেছে ১ কোটি ৪০ লাখ ৯০ হাজার ৩৭৩ জন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ