শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লক্ষাধীক মানুষ

জুলফিকার আমীন: [২] নিম্নচাপের প্রভাব ও ৩ দিনের অব্যাহত ভারী বর্ষণে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহর ও ১১ ইউনিয়নের নিম্নাঞ্চলে ৫/৭ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে সহস্রাধিক মাছের ঘের ও পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। অস্বাভাবিক পানি বৃদ্ধিতে লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়ছে।

[৩] বিশেষ করে রাস্তা-ঘাট, বসত বাড়ি, পানিতে ডুবে থাকায় রান্না করতে না পারায় অনাহারে ও অর্ধাহারে মানবেতর জীবন যাপন করে অনেক মানুষ। বৃষ্টি ও বাতাশের প্রভাবে সড়কের ওপর গাছ পরে রয়েছে। গ্রাম এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে ও মৌসুমী সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে।

[৪] এ দিকে ভারী বর্ষণের অতিরিক্ত পানিতে পৌর শহরের দক্ষিণ বন্দর, থানাপাড়া, মিরুখালী রোড ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হলে পৌরবাসী দশ হাজার মানুষ ভোগান্তির মধ্যে পরে।

[৫] উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার জানান, বলেশ্বর নদ তীরবর্তী মাঝেরচর, খেতাচিরা, উলুবাড়িয়া, ভোলমারা, খেজুরবাড়িয়া, পশ্চিম মিঠাখালী ও মিরুখালী, রাজারহাট বেড়ি বাঁধ উপচিয়ে পানি লোকালয় ডুকে পানি বন্দি হয়ে পরেছে এলাকাবাসী।

[৬] উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) বশির আহমেদ বলেন, ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার জনগণ যদি পানি বন্দি থাকে তাদেরকে নিকটস্থ আশ্রয় কেন্দ্র নিয়ে খাবারে ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়