শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পার স্বামী রাজের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন শার্লিন চোপড়া

বিনোদন ডেস্ক: পর্নোগ্রাফি ভিডিও নির্মাণের অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এরপর থেকে একের পর এক তার নানা কাণ্ড বের হতে শুরু করেছে।

এবার রাজের বিরুদ্ধে অভিনেত্রী শারলিন চোপড়া যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। তিনি রাজের বিরুদ্ধে করা মামলার অন্যতম সাক্ষী।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৯ সালে রাজের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিলেন শার্লিন। রাজ নাকি সম্মতি ছাড়াই এই অভিনেত্রীকে জোর করে চুমু খেয়েছিলেন। সে সময় কোনো রকম ধাক্কা দিয়ে রাজকে সরিয়ে পালিয়ে যান শার্লিন।

শুরু থেকেই রাজের পর্নোকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছেন শার্লিনের বিরুদ্ধে। তবে তিনি দাবি করেছিলেন, রাজের হাত ধরেই পর্নোগ্রাফির দুনিয়ায় কাজ শুরু করেছেন। আর সেসব সিনেমা বাবদ তিনি ৩০ লাখ টাকার বিনিময় চুক্তিবদ্ধ হন। ২৫-৩০টি সিনেমাতে কাজও করেছেন।

একই ঘটনায় নাম আসে মডেল পুনম পান্ডেরও। তিনি শার্লিনের সঙ্গে সুর মিলিয়ে রাজের উপর সব দোষ চাপিয়েছেন।

গত ১৯ জুলাই পর্নোগ্রাফি ভিডিও নির্মাণের অভিযোগে রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এরপর তাকে নিয়ে বেশ কয়েকবার তল্লাশি চালানো হয় বাংলো বাড়িতে। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় তার স্ত্রী শিল্পা শেঠিকেও। সূত্র: হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়