শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০১:১৬ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণের প্রভাব পড়েছে মেট্রোরেল প্রকল্পে

আব্দুল্লাহ মামুন: [২] বর্তমান পরিস্থিতিতে প্রকল্পের যেসব এলাকায় তুলনামূলক কম লোক দিয়ে কাজ করা যায়, কেবল সেখানেই কাজ চলছে। মানা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধিও। তবে এমন অবস্থা বেশিদিন চললে, নির্ধারিত লক্ষ্য অর্জনে বাধা হতে পারে বলে মনে করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। সময়টিভি।

[৩] প্রকল্প এলাকায় এসে দেখা গেছে। আগের চেয়ে কিছুটা হলেও পরিবর্তন এসেছে কাজের ধরনে। বিশেষ করে মানা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, অবস্থা বুঝেই এখন নেওয়া হচ্ছে ব্যবস্থা। নতুন কর্মপরিকল্পনায় তুলনামূলক কম লোকসমাগমে কাজ হয় প্রকল্পের এমন কাজগুলোই এগিয়ে নিচ্ছেন তারা।

[৪] ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক বলেন, করোনা পরিস্থিতিতে এমআরটি লাইন-৬ এ কাজ বন্ধ হয়নি। বা অন্যান্য যে এমআরটি লাইন সেগুলোতে বন্ধ হয়নি। এজন্য যেখানে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা সম্ভব সেখানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এরইমধ্যে ঢাকার বাইরে অনেকেই আটকে আছেন কঠোর বিধিনিষেধে। এতে কিছুটা হলেও গতি কমছে কাজের। আগের ছক থেকে সরে আসায়, মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, আরও কিছুদিন এমন অবস্থা চলতে থাকলে হয়তো আবারও তার মাশুল গুনতে হতে পারে।

[৫] এম এন ছিদ্দিক বলেন, এখন আমরা যে অবস্থার মধ্যে আছি এভাবে চলতে থাকলে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ব না। কিন্তু এ পরিস্থিতি যদি অনেক লম্বা হয় তাহলে হয়তো মাশুল গুনতে হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়