শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, ৬ জনের মরদেহ উদ্ধার ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় বস্তাবন্দী অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

শরীফা খাতুন : [২] জেলার পাইকগাছায় বুধবার দুপুর দেড়টার দিকে হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের কপোতাক্ষ নদের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

[৩] পুলিশ ৯৯৯ থেকে খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে বস্তাবন্দী মরদেহটি ভাসতে দেখে ওই এলাকার সবুজ নামের এক ব্যক্তি ৯৯৯ খবর দেন।

[৪] পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মরদেহটি বেশ কয়েকদিন আগের। বস্তার সঙ্গে কয়েকটি ইট দিয়ে আরেকটি বস্তা বাঁধা ছিল। মরদেহটি যেন পানিতে তলিয়ে থাকতে পারে সেজন্যই ওই ব্যবস্থা করেছে দুবৃত্তরা।

[৬] মরদেহটি উদ্ধারের সময় ঘটনাস্থলে ছিলেন পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

[৭] তিনি বলেন, মৃতদেহটি ৩০ থেকে ৩৫ বছর বয়সের কোনো যুবকের। গলায় গামছা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গুম করতে ওই পন্থা অবলম্বন করেছে দুবৃত্তরা। মুখমন্ডলসহ বিভিন্ন অঙ্গ পচে গলে গেছে। এখন মরদেহটি আর চেনার মতো নেই। সিআইডি ও পিবিআই এর দুটি ক্রাইমসিন দল মরদেহটি পযবেক্ষণ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

[৮] পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি বলেন, মরদেহ উদ্ধারের পর আশপাশের বিভিন্ন থানায় মোবাইল ফোনের মাধ্যমে কোনো নিখোঁজ সাধারণ ডায়েরি করা আছে কী না তা খোঁজ নেওয়া হচ্ছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে কে বা কারা ওই অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। সম্পাদনা: জেরিন আহেমদ

  • সর্বশেষ