শিরোনাম
◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকষ্মিক বন্যায় নিহত ৭, নিখোঁজ ২০

রাকিবুল আবির: [২] বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার অঞ্চলের প্রত্যন্ত গ্রামে ঘটে এ ঘটনা। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকষ্মিক বন্যায় চেনাব উপত্যকার পাহাড়ি অঞ্চলে আটটি বসতবাড়িসহ বেশ কয়েকটি অবকাঠামো ভেসে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। এনডিটিভি

[৩] ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং পুলিশ প্রধান দিলবাগ সিংয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেছেন, প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য বিমান বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

[৪] উদ্ধারকারী দলের একজন শীর্ষ কর্মকর্তা ভি কে সিং জানান, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম অনেকটা বিলম্বিত হয়েছে। এছাড়াও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় উদ্ধার কাজের জন্য উদ্ধারকারী দলকে তিন ঘণ্টা পায়ে হেঁটে যেতে হয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়