শিরোনাম
◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০১:৫৪ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা জয়ের পর মোবাইলে কী করছিলেন, জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক : ২৮ বছরের অপেক্ষা ছিল আর্জেন্টিনার। মেসির একটা আন্তর্জাতিক শিরোপার জন্য দীর্ঘশ্বাসও ছিল অনেকদিনের। গত কোপা আমেরিকায় অবসান হয়েছে সবকিছুর। ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়ে এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা।

ফাইনালে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাটিতে বসে পড়েছিলেন মেসি। সতীর্থরা এসে জড়িয়ে ধরেন তাকে। পরে উদযাপন হয়েছে নানাভাবে। আর্জেন্টিনার খেলোয়াড়রা শূন্যে ভাসিয়েছেন তাদের অধিনায়ককে।

ট্রফি নিয়েও হয়েছে নানা ধরনের উদযাপন। এর মধ্যেই লিওনেল মেসির একটি ছবি বেশ ভাইরাল হয়। মোবাইল ফোন হাতে কারও সঙ্গে কথা বলছিলেন তিনি। এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল, ঠিক কী করছিলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর?

এতদিন নানা রকমের কথা শোনা গেলেও এবার মেসি নিজেই জানালেন আসল ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসি জানিয়েছেন, ওই সময়ে মোবাইলে পরিবারের সদস্যদের সঙ্গেই কথা বলছিলেন তিনি। করছিলেন উদযাপন।

ফেসবুকে মেসি লিখেছেন, 'কত সুন্দর মুহূর্ত! এটি ঠিক কোপা আমেরিকা ফাইনালের পর। যখন আমি হোয়াটস অ্যাপে ভিডিও কলে আমার পরিবারের সঙ্গে শিরোপা জয় উদযাপন করছিলাম।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়