শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি করপোরেশন পৌরসভার রাস্তাগুলোতে আইডি নম্বর বসতে যাচ্ছে

নিউজ ডেস্ক: কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি সিটি করপোরেশন ও পৌরসভার রাস্তায় আইডি নম্বর বাধ্যতামূলক করতে যাচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহের মধ্যে এরকম একটি নির্দেশনা সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে যাচ্ছে। মন্ত্রণালয় মনে করছে এটি বাস্তবায়িত হলে রাস্তার কাজের মান এবং কোন রাস্তায় কত দিন পর সংস্কার লাগবে সব বিষয় মনিটরিং করা যাবে।

এসকল রাস্তার কোন আইডি নম্বর না থাকায় কোথায় কত বরাদ্দ হচ্ছে, কতদিন আগে কাজ হয়েছে বা কোন সংস্থার টাকায় কাজ হয়েছে সেগুলোর প্রয়োজনীয় তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। যার কারণে কাউকে জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না। দেখা যাচ্ছে একই রাস্তা একাধিকবার সংস্কার করেই সেই রাস্তা চলাচলের অনুপযোগী। তাই স্বচ্ছতা আনতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এবিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, পৌরসভা ও সিটি করপোরেশনের কাজগুলোর তদারকি করার জন্য আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। এলজিইডির যে সমস্ত রাস্তা আছে সে সমস্ত রাস্তার আইডি নম্বর আছে। পৌরসভা এবং সিটি করপোরেশনের রাস্তার আইডি নম্বর নাই। যার জন্য কোন রাস্তার কাজ করা হয়েছে, কখন করা হয়েছে আইডি নম্বর না থাকার কারণে আমাদের পক্ষে মনিটরিং করা কঠিন হয়ে যায়। যার জন্য আমি একটি পদক্ষেপ হাতে নিয়েছি। সব রাস্তার আইডি নম্বর লাগাতে হবে। বার্তা২৪

তিনি বলেন, রাস্তায় আইডি নম্বর থাকলে কখন নির্মাণ করা হয়েছে, কখন সংস্কার করা হয়েছে, কখন বরাদ্দ দেওয়া হয়েছে এবং কতদিন পরে এটার আবার সংস্কার লাগবে এটা জানতে পারবো। এতে কোথায় ওভারল্যাপিং হবে না। দেখা যায় একটা প্রকল্পে কাজ হয়েছে, আবার তারা নিজস্ব অর্থায়নে সেই একই কাজ করেছে, আবার অন্যখান থেকে অর্থ এনে করেছে। এরকম যেন অপব্যবহার না হয়। সেগুলোর জন্য আমরা রাস্তার আইডি নম্বর করতে উদ্যোগ গ্রহণ করেছি।

মন্ত্রী বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এরই মধ্যে আমাদের সচিবকে বলেছি দ্রুত একটা সমন্বয় সভা করে সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোকে নির্দেশ দেওয়ার জন্য। আশাকরি এক সপ্তাহের মধ্যে এই নির্দেশনা জারি হবে। পর্যায়ক্রমিকভাবে ইউনিয়নসহ সবগুলোতেই করা হবে। ইউনিয়ন পরিষদের আইডি নম্বর বিযুক্ত কোনো রাস্তায় যেন বরাদ্দ না যায়। সেটার জন্যও কাজ শুরু করেছি। সেটাও একইভাবে করা হবে। যেকোনো জায়গায় যেকোন কাজ স্বচ্ছতার সাথে করার জন্য এ সমস্ত প্রক্রিয়াগুলো অনুসরণ করা দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়