শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ের পিঁড়িতে বসলেন কন্ঠশিল্পী সানাম সুমি, দোয়া চাইলেন

মনিরুল ইসলাম: [২] বিয়ে করলেন জনপ্রিয় সংগীত শিল্পী সানাম সুমি। অনেক দিনের বন্ধু ব্যবসায়ী মুর্শিদুল ইসলামকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। দু'জনার বাড়ি এক জেলা জয়পুরহাট।

[২] ২৪ জুলাই বিয়ের বিষয়টি জানান দিলেন কয়েকটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করে। সেখানে তিনি লিখেছেন ‘নতুন জীবন, বিয়ে করেছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

[৩] এদিকে, সানাম সুমি আলাপকালে বলেন- অনেক প্রস্তাব তার এসেছিল। বেশীরভাগ প্রবাসী পাত্র। অনেক ভেবে নিজ জেলার বন্ধুকেই জীবন সঙ্গী করেছি । সে তাকে বোঝে । আমরা একই জেলার কালচারে বেড়ে উঠেছি। ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে।

[৪] মিউজিক ও রাজনীতিতে ক্যারিয়ার আছে সানাম সুমির । আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের একজন প্রার্থীও ছিলেন। এ সব কাজে তাকে অনুপ্রেরণা দেন মুর্শিদুল ইসলাম । লকডাউনের পরেই তারা আনুষ্ঠানিকতায় যাবেন বলে জানান।

[৫] বিটিভির জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমি আক্তার সানাম সুমি নামে পরিচিত । গান গেয়ে সুমি নিজস্ব একটি ঘরণা তৈরি করেছেন। বিশেষ করে সাংবাদিক বান্ধব শিল্পী তিনি। সাংবাদিকদের যে কোন অনুষ্ঠানে ডাক পেলেই ছুটে আসেন। গান গেয়ে মাতান সাংবাদিক পরিবারকে।

[৬] ' প্লে মিউজিক' প্রডাকশনের কর্ণধার সুমি। দীর্ঘদিন ধরে গান করছেন। প্রকাশক হয়েছেন বিনোদনভিত্তিক অনলাইন মিডিয়া প্লে মিউজিক এর ।

[৭] তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, প্রেম আমার, পাতা ঝরা কথা। এছাড়া বিভিন্ন জনপ্রিয় নাটক প্রযোজনাও করেছেন তিনি। বঙ্গবন্ধুকে নিয়ে করা তার উল্লেখযোগ্য গানের মধ্যে আছে – যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই …।

  • সর্বশেষ
  • জনপ্রিয়