শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০১:২৪ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ ২০২১ চ্যাম্পিয়ন ওয়ারসিয়া খুশবু

স্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে অনলাইন দাবা প্লাটফর্ম টোরনেলোতে অনুষ্ঠিত এশিয়ান অনলাইন স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ ২০২১ এর বালিকা বিভাগের নবম রাউন্ডের খেলা। বালিকা অনূর্ধ্ব-৯ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারসিয়া খুশবু (সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ)।

নয় খেলায় বালিকা অনূর্ধ্ব-১৭ গ্রুপে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও নওরিন ফাতেমা তোয়া তিন পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-১৩ গ্রুপে ইশরাত জাহান দিবা পাঁচ পয়েন্ট, আলিজা নুশাইবা ইসলাম চার পয়েন্ট, ওয়াদিফা আহমেদ সাড়ে চার পয়েন্ট ও ফাতিহা ইয়ানুন দিয়া এবং সৈয়দা নুশাইবা মাহমুদ ১ পয়েন্ট করে পেয়েছেন।

বালিকা অনূর্ধ্ব-১৫ গ্রুপে সপ্তর্ষি রহমান তিন পয়েন্ট, নুশরাত জাহান আলো চার পয়েন্ট ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা সাড়ে তিন পয়েন্ট করে, বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে নীলাভা চৌধুরী সাড়ে ছয় পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-৯ গ্রুপে জুনাইরা রহমান তিন পয়েন্ট অর্জন করেছেন। বালিকা অনূর্ধ্ব-৭ গ্রুপে আরিসা হোসেন তুবা তিন পয়েন্ট অর্জন করেছেন।

  • সর্বশেষ