শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিআরটিএ’র সীমিত সেবা চালু হচ্ছে সোমবার

সমীরণ রায়: [২] করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধিত মোটরযানের কর ও ফি আদায়ের জন্য অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। এ অবস্থায় পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে জরুরি প্রয়োজনে বিআরটিএ’র সীমিত কার্যক্রম চালু থাকবে।

[৩] রোববার বিআরটিএ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। সংস্থার সদরদফতরের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ নির্দেশনায় বিধিনিষেধে কী কী সেবা চালু থাকবে তা বলা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে যেসব সেবা চালু করা হবে তাও বলা হয়েছে।

[৪] এতে বলা হয়, বিআরটিএ’র বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন এবং বিভিন্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন- রুট পারমিট সনদ নবায়ন, মোটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্রের মেয়াদ, মালিকানা বদলির আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদপ্রাপ্তি ইত্যাদি কার্যক্রমের মেয়াদ বর্ধিতকরণ চালু থাকবে।

[৫] বিআরটিএ’র অন্যান্য সেবা কার্যক্রম যেমন-সব পেন্ডিং কাজ নিষ্পত্তি, মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বৈধ আবেদনপত্র গ্রহণ, রুট পারমিট নবায়নের বৈধ আবেদনপত্র গ্রহণ, লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং কমিটেন্সি টেস্ট বোর্ডের পরীক্ষা গ্রহণ, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের বায়োমেট্রিক গ্রহণ, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য মোটরযান মালিকের বায়োমেট্রিক গ্রহণ, মোটরযানের ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন ইত্যাদি করোনা সংক্রমণের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়