শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন, পুড়লো দুটি বাস ও একটি প্রাইভেটকার

সুজন কৈরী: [২] রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি বাস ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

[৩] ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রোববার বেলা ১১টা ৫ মিনিটে ওই গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় বেলা ১১টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় দুই কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।

[৪] ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, ঘটনাস্থলে ফরচুন ও আলাউদ্দিন মোটরসসহ সাত-আটটি গ্যারেজ আছে। খুব সম্ভবত গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। পরে তা বাস ও প্রাইভেটকারে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে গ্যারেজ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।

[৫] তিনি বলেন, দুটি বাস ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত-আটটা গ্যারেজ মিলিয়ে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়