শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিক লরেল পাওয়ায় ইউনূসকে বিএনপির অভিনন্দন

নিউজ ডেস্ক: অলিম্পিক লরেলে ভূষিত হওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। শনিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিনন্দন জানান।

তিনি বলেন, শান্তিতে নোবেল জয় করে যেমন ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন, তেমনি বিশ্ব ক্রীড়াজগতের সর্বোচ্চ এই সম্মানপ্রাপ্তিতে বাংলাদেশের জনগণও আনন্দিত ও গৌরবান্বিত।

ড. মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, শুক্রবার টোকিওতে অনুষ্ঠিত 'অলিম্পিক গেমস ২০২০'-এর উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসকে এই বিশেষ সম্মান জানানো হয়। ড. ইউনূস এ পুরস্কার পাওয়া দ্বিতীয় ব্যক্তি।

ক্রীড়ার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও শান্তিতে উল্লেখযোগ্য অবদানের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিশেষ সম্মাননা 'অলিম্পিক লরেল' প্রদান করে থাকে। ২০১৬ সালে রিও-অলিম্পিক থেকে এ পুরস্কার চালু হয়। তখন থেকে প্রতি গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এটি প্রদান করা হচ্ছে। প্রথম 'অলিম্পিক লরেল' পান কেনিয়ার ক্রীড়াবিদ কেইনো। - সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়