শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিংয়ে ইরানের প্রথম স্বর্ণ আনলেন ফোরোউঘি

রাশিদ রিয়াজ : জাভেদ ফোরাউঘি টোকিও অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণপদক পেয়েছেন। তিনি ইরানের সবচেয়ে বয়স্ক এ্যাথলেট। ফোরোউঘির অলিম্পিক রেকর্ড হয়েছে ২৪৪.৮ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রৌপ্য পদক বিজয়ী সার্বিয়ার দামির মাইকেকের চেয়ে ৬.৯ পয়েন্টে এগিয়ে আছেন জাভেদ। চীনের প্যাং ওয়েই যিনি ২০০৮ সালে অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন তিনি এবার পেলেন তাম্র পদক। ৪১ বছর বয়স্ক জাভেদ ইরানের ভারত্তোলক মাহমুদ নামদজোউয়ের চেয়ে দুই বছরের বড়। মাহমুদ ১৯৫৬ সালে মেলবোর্ন গেমসে তাম্র পদক পেয়েছিলেন। অলিম্পিকের ইতিহাসে ইরান শুটিংয়ে এই প্রথম স্বর্ণপদক পেল। টোকিও অলিম্পিকে ১৬টি ক্রীড়া ইভেন্টে অংশ নিতে ইরানের ৬৬ জন এ্যাথলেট অংশ নিয়েছেন। তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়