শিরোনাম
◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন নাগরিক ও অধিকার গ্রুপগুলোর ওপর নিষেধাজ্ঞারোপ করেছে চীন

লিহান লিমা: [২] হংকংয়ে চীনের কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিত্ত্যুরে সাবেক মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবুর রোজসহ কয়েকজনের ওপর পাল্টা নিষেধাজ্ঞারোপ করেছে চীন। জুনে পাশ হওয়া চীনের নতুন বৈদেশিক নিষেধাজ্ঞা আইন এই প্রথমবারের মতো ওয়াশিংটনের ওপর প্রয়োগ করলো বেইজিং। ফ্রান্স২৪

[৩]মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান দুই দেশের টাল-মাটাল সম্পর্কের মধ্যে বেইজিং সফর করার কয়েকদিন পূর্বেই চীনের কাছ থেকে এই নিষেধাজ্ঞা আসলো।

[৪]চীন মার্কিন সংস্থা ‘কংগ্রেসনাল-এক্সিকিউটিভ কমিশন অন চায়না’, ‘ইউএস-চায়না ইকনোমিক এন্ড সিকিউরিটি রিভিউ কমিশন’ এর সাবেক এবং বর্তমান প্রতিনিধিদের ওপর পাল্টা-নিষেধাজ্ঞারোপ করে। এছাড়া যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, হিউম্যান রাইটস ওয়াচ এবং ওয়াশিংটন ভিত্তিক হংকং ডেমোক্রেসি কাউন্সিল এর ওপরও নিষেধাজ্ঞারোপ করে।

[৫]চীনের পররাষ্ট্রদপ্তর জানায়,‘মার্কিন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির ওপর আঘাত ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।’

[৬] হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেন, ‘রাজনৈতিক বার্তা দিতে বেইজিং কিভাবে ব্যক্তিগতভাবে নাগরিকদের, কোম্পানি এবং সুশীল সমাজসহ সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু বানায় এটা তার সাম্প্রতিক উদাহরণ।’

[৭]এই দ্বিতীয়বারের মতো চীন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে কাজ করা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো। যিনি বাণিজ্য, ব্যবসা, মানবাধিকার এবং অন্যান্য ইস্যুতে বেইজিংয়ের ওপর কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। জানুয়ারিতে বাইডেন শপথ গ্রহণ করার পর চীন বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ ট্রাম্পের আমলের ২৭জন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞারোপ করে।

  • সর্বশেষ