শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈকতে হঠাৎ ৪৫ কেজির মুনফিশ !

ডেস্ক রিপোর্ট: গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অরিগন উপকূলে পাওয়া গেল বর্ণিল একটি মাছ। ভাটার সময় ঢেউ চলে গেলে মাছটি সৈকতে পড়ে থাকতে দেখা যায়। অ্যাকুয়ারিয়াম কর্মকর্তারা একে বিরল ঘটনা বলে উল্লেখ করেন। দেশ রূপান্তর

সিএনএন জানায়, ১০০ পাউন্ড তথা ৪৫ কেজি ওজনের এ অফা ফিশটি মুনফিশ নামেও পরিচিত।

এটি রাজ্যে উত্তর-পশ্চিমের সানসেট বিচে পাওয়া গেছে। সৈকতে ওঠে আসার এক ঘণ্টার মধ্যে পাখির কবলে পড়ার আগেই উদ্ধার করা হয় মাছটি। তবে এটি মৃত ছিল।

অরিগন উপকূলে মুনফিশ খুব একটা দেখা যায় না বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

প্রায় সাড়ে ৩ ফুট লম্বা মাছটির ছবি শেয়ার করা হয়েছে ফেইসবুকে। সেখানে দেখা যায়, রূপালি, গোলাপি, লাল, সোনালিসহ নানান আভা ছড়াচ্ছে মুনফিশ।

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসপেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানায়, অফা গভীর পানির মাছ হওয়ায় তাদের সম্পর্কে খুব কমই জানা যায়। এরা গ্রীষ্মমণ্ডলীয় পানির মাছ ও কদাচিৎই এদের দেখা মেলে।

কলম্বিয়া রিভার মেরিটাইম মিউজিয়াম মাছটি সংরক্ষণ করছে। শিগগিরই পর্যাপ্ত তথ্য পেতে মাছটি ব্যবচ্ছেদ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়