শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ জাপান থেকে আসছে অ্যাস্ট্রাজেনেকা টিকার আড়াই লাখ ডোজ

সালেহ্ বিপ্লব: [২]  কোভাক্স সুবিধার আওতায় প্রথম চালান হিসেবে জাপানের কাছ থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন পেতে যাচ্ছে বাংলাদেশ।

[৩] বাসস জানায়, টিকার চালান বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমান বেলা তিনটার দিকে  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।  টিকার চালান গ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

[৪] পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জাপান কয়েক ধাপে ২৯ লাখ ডোজের বেশি আ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রেরণ করবে।

[৫] তিনি বলেন, দেশবাসীর জন্য টিকা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বাণিজ্যিকভাবে ক্রয়ের পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বিভিন্ন উৎস থেকে আরও কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহের ব্যবস্থা করেছে।

[৬] কোভ্যাক্স বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনের সুষম সরবরাহের  লক্ষ্যে ভ্যাক্সিন অ্যালায়েন্স -গাভি পরিচালিত একটি বৈশ্বিক জোট।

[৭] বাংলাদেশ এ পর্যন্ত ভারতের সিরাম ইনস্টিটিউট (এসআইআই) থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১ কোটি ২০ লাখ ডোজ পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়