শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৫:১৪ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবান লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক: আফগানিস্তানে তালেবান লক্ষ্যবস্তুতে অন্তত ‘ছয়টি’ বিমান হামলা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত ৩০ দিনে এসব হামলা চালিয়েছে দেশটি। আফগান নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে এবং তালেবানদের বাড়বাড়ন্ত ঠেকাতে এমন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর ভয়েস অব আমেরিকার।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটি থেকে সেনা প্রত্যাহার শুরু হওয়ায় অনেক আফগান জেলা দখল করে নিয়েছে তালেবানরা। অসহায় আত্মসমর্পণ করেছে আফগান বাহিনী। এমতাবস্থায় এই হামলার কথা জানালো ‍যুক্তরাষ্ট্র। আরটিভি

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, বেশির ভাগ বিমান হামলাই মার্কিন ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে। তিনি বলেন, তালেবানরা আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেসের (এএনডিএসএফ) কাছ থেকে যেসব অস্ত্র ছিনিয়ে নিয়েছে, সেগুলো রাখার গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ওইসব অস্ত্র ছাড়াও বহু শত্রু বাহিনী এবং কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বেশ কিছুদিন ধরে আফগানিস্তানের মানুষজন বলছিল যে, তারা মার্কিন সামরিক বিমান দেখেছে। এমনকি কান্দাহারে তালেবান লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্রই চালিয়েছে বলে শোনা যাচ্ছিল।

কিন্তু এতদিন ধরে মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে পুরোপুরি নীরবতা পালন করছিল। তবে এবার এ বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছে তারা। মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে চলে গেলে স্থানীয় বাহিনীর কি হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হামলা চালানোর কথা প্রকাশ্যে আনলো যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়