শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ১১:১৭ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইমরান খানকে হাঁড়িভাঙা আম পাঠালেন শেখ হাসিনা

বাশার নূরু: [২] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] শুভেচ্ছার নিদর্শন হিসেবে প্রধানমন্ত্রী এসব আম পাঠিয়েছেন বলে শুক্রবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

[৪]এতে বলা হয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহারের আমগুলো কোরবানির ঈদের দিনে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

[৫] বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘বিশেষ নজির’ হিসেবে বিবেচিত হবে।

[৬] এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও নেপাল ও মালদ্বীপের নেতাদের আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়