শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশফিককে খেলার অনুমতি দিল না ক্রিকেট অস্ট্রেলিয়া

রাহুল রাজ: [২] পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া দল। আগামী ২৯ জুলাই ঢাকা আসার পর ৩ থেকে ৯ আগস্ট হবে এই ম্যাচগুলো। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি–টোয়েন্টি ম্যাচের সিরিজে খেলতে পারবেন না মুশফিকুর রহিম।

[৩] এমন মতামত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বর্তমানে জৈব সুরক্ষাবলয়ের বাইরে থাকা মুশফিকের আসন্ন সিরিজে খেলার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতামত জানতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৪] মা-বাবার অসুস্থতার কারণে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ না খেলে ১৪ জুলাই রাতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে যান মুশফিকুর রহিম।

[৫] মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তখনই অনিশ্চিত হয়ে পড়েন তিনি।

[৬] বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, আমাদের প্রস্তাবে ক্রিকেট অস্ট্রেলিয়া না করে দিয়েছে। এ ব্যাপারে আর কিছু করার আছে বলে মনে হয় না। একটা নিয়ম যেহেতু আছে, সেটা তো মানতেই হবে।

[৭] তিনি আরো জানান, তাঁর (মুশফিকের) খেলা না খেলাটা তখন আর বিসিবির হাতে ছিল না। জৈব সুরক্ষাবলয় থেকে বের হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী মুশফিককে ১০ দিনের কোয়ারেন্টিন করেই দলে ঢুকতে হতো।

[৮] এদিকে জিম্বাবুয়েতে বাংলাদেশ দল যেহেতু জৈব সুরক্ষাবলয়ের মধ্যেই আছে, দলে থাকা ক্রিকেটারদের হারারে থেকে ফিরে কোয়ারেন্টিন করতে হবে না।

[৯] উল্লেখ্য, আগামী ২৯ জুলাই অস্ট্রেলিয়া দলের ঢাকায় পৌঁছার কথা। জৈব সুরক্ষাবলয়ে থেকে আসছেন বলে ঢাকায় তিন দিনের কোয়ারেন্টিন করে অনুশীলনে নেমে যাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও।

[১০] মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের পাঁচটি ম্যাচ হবে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। দিবারাত্রির প্রতিটি ম্যাচই শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়!

  • সর্বশেষ