শিরোনাম
◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০১:৪৪ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে মাংস পৌঁছে দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক: ভালুকায় আশ্রয়ণ প্রকল্পের ১৯৯টি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি কুরবানির গরুর গোস্ত বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন। বৃহস্পতিবার দুপুরে রাংচাপড়া আশ্রয়ণ প্রকল্পে মাংস বিতরণের উদ্বোধন করেন তিনি। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।

পরে উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি সদস্য, ইউনিয়ন ভূমি সহকারী ও গ্রামপুলিশের মাধ্যমে এসব মাংস বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, ‘আত্মত্যাগ ও মানবতার কল্যানে উদযাপন হোক পবিত্র ঈদ-উল-আযহা। বৈশ্বিক এই দুর্যোগের সময় অনেকইে খুব কষ্টে আছেন। আশ্রয়াণ প্রকল্পে বসবাসরত নিম্ন আয়ের মানুষদের সাথে একটু ঈদ আনন্দ ভাগাভাগী করতে পেরে খুব ভালো লাগছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়