শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে দেড় হাজার মাস্ক দিয়ে তৈরি হলো বিয়ের গাউন

অনলাইন ডেস্ক: ফেলে দেওয়া মাস্ক, পিপিই কিট নিয়ে কী করা হবে, তাই নিয়ে চিন্তা বাড়ছে। যদি কোনও ভাবে সেগুলিকে অন্য কোনও কাজে ব্যবহার করা হয়, তাহলে মন্দ কী?

তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন লন্ডনের পোশাক ডিজাইনার। তিনি আস্ত বিয়ের গাউন বানিয়ে ফেলেছেন ১ হাজার ৫০০ মাস্ক দিয়ে। খবর ইন্ডিয়াটুডের।

এ ছাড়া প্লাস্টিক পিপিই কিট ব্যবহার করেছেন তিনি গাউনের ভিতর দিকে। আর এই অদ্ভুত উপাদানে তৈরি গাউনের ছবিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

‘হিচড’ নামে একটি ওয়েডিং ওয়েবসাইটের মাধ্যমে এই পোশাক বানানোর অর্ডার পেয়েছিলেন ডিজাইনার টম সিলভারউড।

সম্প্রতি লন্ডন বিয়ের অনুষ্ঠানের ওপর থেকে করোনার কারণে চাপানো নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। সেই নিষেধাজ্ঞা ওঠার প্রথম দিনেই লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যে বিবাহ অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের কনে পরেছেন এই মাস্কের তৈরি গাউন।

ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন ১০ কোটির বেশি মাস্ক ব্রিটেনে বাতিল করা হয়। সেই মাস্ক থেকে যদি এমন কিছু সৃষ্টি করা যায়, তাহলে দূষণ অনেকটাই কমে।

সংস্থার সম্পাদক সারাহ আল্যার্ড বলেন, ‘ব্রিটেনে বিবাহের অনুষ্ঠান ফের শুরু হওয়ায় আমরা ভীষণ খুশি। এই গ্রীষ্মে হাজার খানেক বিয়ের অনুষ্ঠান হবে। যুগলের জন্য আবারও ভাল সময় ফিরে এসেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়