শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ১১:২৭ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেগম খালেদা জিয়ার জ্বর কিছুটা কমেছে

সাদেক আলী: [২] করোনাভাইরাসের টিকা নেওয়ার পরদিন তার শরীরের তাপমাত্রা কিছুটা বাড়ে। ঈদের রাতে  বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ শেষে মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছিলেন, এটি টিকারই পার্শ্বপ্রতিক্রিয়া। তবে তিনি ভালো আছেন।

[৩] বৃহস্পতিবার রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে যান তার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির ভাইস চেয়ারম্যান  ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি পরীক্ষানিরীক্ষার পর জানিয়েছেন, পুরানো অসুখগুলো তো ভালো করা যায়নি। এছাড়া কোনো সমস্যা নেই, তাপমাত্রাও কমেছে।

[৪] ডা. জাহিদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান আমাদেরসময়ডটকমকে এ কথা জানান। তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জ্বরের তাপমাত্রা কিছুটা কমেছে।

[৫] গত ১৯ জুলাই সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মডার্নার এক ডোজ টিকা নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বাসার আরও পাঁচজন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়