শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা ◈ সময়ের আগেই পাকিস্তানের হাতে তুরস্কের পঞ্চম প্রজন্মের ‘কান’ স্টিলথ ফাইটার, চাপে ভারত ◈ সারা দেশে আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ◈ পা‌কিস্তান সুপার লিগ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ মুজারাবানি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৩:১৪ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে বিভিন্ন স্থানে কোরবানির গরুর গোশতে আল্লাহ্‌র নাম!

নিউজ ডেস্ক : কোরবানির পশু জবাইয়ের পর তাতে চোখে পড়ল মহান আল্লাহ্‌র নাম। তবে এমন অলৌকিক দৃশ্য শুধু এক জায়গায় নয়, বেশ কয়েকটি স্থানে। ঈদের দিন চাঁদপুরের বিভিন্ন স্থানে কোরবানির গরুর গোশতের টুকরোতে এমন আল্লাহ্'র লেখা ভেসে ওঠেছে। এমন অলৌকিক ঘটনা চোখে পড়েছে বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিন। কালের কণ্ঠ

চাঁদপুর শহরের নাজিরপাড়া, পুরানবাজার ও সদর উপজেলার সফরমালীসহ বেশ কিছু স্থানে কোরবানির গোশতের টুকরোতে আল্লাহু নাম উপস্থিত লোকজনের চোখে ধরা পড়ে।

আর এমন অলৌকিক দৃশ্য দেখার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন পশু কোরবানি দেওয়া ব্যক্তির বাড়িতে আল্লাহ্'র নাম লেখা দেখতে ভিড় জামায়। এছাড়া এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই আল্লাহ্ লেখার ছবি দিয়ে পোস্ট করতে দেখা গেছে।

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার ওমর ফারুক বলেন, কোরবানির জন্য আমরা একটি গরু জবাই করি। পরে গরুর গোশত কাটাকাটি শেষে হঠাৎ একটি টুকরোতে আল্লাহ্ নাম দেখা যাচ্ছিল। আমরা গোশতের টুকরোটি হাতে নিয়ে ভালো করে দেখে নিশ্চিত হই এবং সত্যি গোশতে মধ্যে আল্লাহ্ নাম।

এমন দৃশ্য দেখার পর মহান আল্লাহ্'র কাছে শুকরিয়া যে, আমাদের কোরবানির গোশতে আল্লাহ্ নাম পাওয়া গেছে।

সদর উপজেলার সফরমালী এলাকার মো. ইকরাম হোসেন বলেন, প্রতিবছরই আমরা কোরবানি দেই। কিন্তু এবার কোরবানির গোশতের টুকরোতে আল্লাহ্ লেখা ভেসে উঠেছে। খবরটি জানাজানি হলে অনেকেই বাড়িতে ভিড় জমায়। আমরা সেই গোশতের টুকরো হেফাজতে রেখেছি।

চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা আবু জাফর মো. মোজাম্মেল হক বলেন, পৃথিবীতে যুগে যুগে মহান আল্লাহ তায়ালা মানুষকে বিভিন্নভাবে হেদায়েত করে থাকেন। তারই একটি অংশ কোরবানির গোশতে আল্লাহর নাম। পবিত্র কোরআন শরীফেও বিভিন্নভাবে এ কথা উল্লেখ রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়