শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাবানলের কারনে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি

নুরে আলম: [২] সেখানে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আল জাজিরা

[৩] দাবানল ট্র্যাকারের হিসাব অনুযায়ী মঙ্গলবার বিকালে ব্রিটিশ কলম্বিয়ার ২৯৯টি স্থানে আগুন জ্বলছিলো। এর মধ্যে ১৮টি শুরু হয়েছিলো আগের দুইদিনে।

[৪] বিসির জননিরাপত্তা মন্ত্রী মাইক ফার্নওর্থ এক সংবাদ সম্মেলনে জানান, প্রদেশজুড়ে তিন হাজারের বেশি দমকলকর্মী দাবানল নেভানোর কাজে মোতায়েন রয়েছেন। ভ্যানকভার সান

[৫] তিনি আরো বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিনে আগুন যদি আরও বাড়ে, তাহলে আরও বেশি লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে।

[৬] ব্রিটিশ কলম্বিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সেখানকার জরুরি অবস্থা অন্তত ১৪ দিন জারি থাকবে, প্রয়োজনে পরে তা আরও বাড়ানো হতে পারে।

[৭ ]গত মাসে কানাডার যেসব এলাকায় রেকর্ড তাপপ্রবাহ বয়ে গিয়েছিল, তার মধ্যে অন্যতম বিসি। সেই সময় বেশ কয়েকটি জায়গায় দাবানল শুরু হয়েছিল এবং বজ্রপাতের ঘটনা বেড়ে গিয়েছিল। বিসির লাইটন নামে একটি গ্রাম দাবানলের তাণ্ডবে রীতিমতো ছাইয়ের গাদায় পরিণত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়