শিরোনাম
◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায় 

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর নামে কোরবানি দিয়ে দুস্থদের মাঝে মাংস বিলিয়ে দিলেন যুবলীগ

জাহাঙ্গীর লিটন : [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি দিয়েছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। এছাড়া পরিবারের সদস্যদের নামে আরও একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। ঈদের দিন ২১ জুলাই বুধবার মানবিক যুবলীগ ব্যানারে তার নিজ বাড়ী প্রাঙ্গণে ষাঁড় গরুটি জবাই করে সব গোশত অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেন। এসময় মসলা কেনার জন্য নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৩] গোশত নিতে আসা এক বৃদ্ধা বলেন, ‘আমার স্বামী নেই। সন্তানরা থেকেও আমার খোঁজ খবর নেয় না। ঈদে কোরবানি দেয়ার সামর্থ আমার নেই। মানুষের কাছে হাত পেতে যা পাই তা দিয়েই কোনো মতে জীবন চলছে। ভাবছিলাম করোনার জন্য এ বছর হয়তো কোনো গোশত খেতে পারব না। কিন্তু বায়েজীদ ভূঁইয়া আমারে গরুর গোশত দিছে। এতে খুব খুশি হইছি।’

[৪] বায়েজীদ ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি করেছি। কোরবানির মাংস গরিব, দুঃখি মানুষের মাঝে বিতরণ করা হয়।’ এছাড়া মাংস রান্না করে খাওয়ার জন্য মসলার জন্য নগদ টাকা প্রদান করা হয়।

[৫] তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশায় যুবলীগ সবসময় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ